শিরোনামঃ
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক / ৪৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জামালপুর-শেরপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুচুরিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার দেলোয়ার হোসেন (৪৫) ও তাঁর ছেলে ইসতিয়াক আহম্মেদ (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে তাঁরা শেরপুরে নিজ বাড়িতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন।

ব্রহ্মপুত্র সেতুর ওপর পৌঁছালে মোটরসাইকেলের সামনে থাকা একটি ট্রাককে সেতুর চেকপোস্টে পুলিশ সিগন্যাল দিলে ট্রাকটি থেমে যায়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলার করে এবং সড়ক অবরোধ করে রাখে। ঘটনাস্থলের সেনাবাহিনীসহ অতিরিক্ত পুলিশ রয়েছে। এই প্রতিবেদন লেখা সড়ক পর্যন্ত অবরোধ রয়েছে।

এবিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


More News Of This Category