
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
তিনি বলেন, ‘তারা আজকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। আমি বলব সমাজে অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কেউ পিছিয়ে থাকবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. খাইরুল বাশার, মহেশপুর উপজেলার বিআরডিবি অফিসার মো:বাহারুল ইসলাম এবং বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াজেদ উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশের সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ। দোস্ত এইডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’