জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টসের ২০২৬ সালের জেনারেল অ্যাসেম্বলি ও চেইন হ্যান্ডওভার অনুষ্ঠান ক্লাব ৮৯-এ এক প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
জেনারেল অ্যাসেম্বলিতে তানজিমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। নবগঠিত ২০২৬ লোকাল বোর্ডের সদস্যরা হলেন ইমেডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এবং ২০২৬ ন্যাশনাল ভাই প্রেসিডেন্ট ব্যারিস্টার এস. এম. আবিদুর রহমান; সহসভাপতি শাহাদাত ইউসুফ; সেক্রেটারি জেনারেল কাজী মোহাম্মদ শোভন; জেনারেল লিগ্যাল কাউন্সেল ইফতেখার হোসেন রাকিব; ট্রেজারার তাওহিদ; জেআইবি চেয়ার তানজিম হাসান; ডিরেক্টররা হলেন পারভেজ আলম, আসিফ মোহাম্মদ বিন আলম, আবদুল্লাহ নাহিদ ও কমিটি চেয়াররা হলেন তানুকা তাসনুভা, তাওহিদা তাবাসসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট এস.এম. আবিদ উর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দের সম্মানিত উপস্থিতি ছিল। তাঁদের মধ্যে ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ; ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ও ক্লাব জেসিআই লিমিটেডের প্রেসিডেন্ট ইমরান কাদির; ২০২৬ ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট শান সাহেদ; ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খন্দকার নায়েমুল হাসান; বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারপারসন রাফায়েলুর রহমান মেহেদী; রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন; এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এস.এম. আবিদুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) একটি আন্তর্জাতিক সংগঠন, যা তরুণ নেতৃত্ব বিকাশের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে কাজ করে। জেসিআই বাংলাদেশ জাতীয় সংস্থা হিসেবে পরিচালিত হয় এবং জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও গতিশীল লোকাল চ্যাপ্টার হিসেবে স্বীকৃত।
২০২৬ লোকাল প্রেসিডেন্ট তানজিমুল ইসলাম পূর্ববর্তী নেতৃত্ব, বিশেষ করে বিদায়ী লোকাল প্রেসিডেন্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০২৬ সালে আরো প্রভাবশালী প্রজেক্ট, নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম এবং সদস্যদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে চ্যাপ্টারকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আনুষ্ঠানিক চেইন হ্যান্ডওভার সম্পন্ন হয়, যা নেতৃত্বের ধারাবাহিকতা ও আগামী বছরের জন্য নবায়িত অঙ্গীকারের প্রতীক হিসেবে চিহ্নিত হয়।