শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর নেতৃত্বে ক্যাম্পাসের শহিদ ফরহাদ হোসেন হল ও অতীশ দীপঙ্কর হল সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ২৫টি নিমগাছ রোপণ করেন নেতাকর্মীরা।
কর্মসূচির বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, ‘স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা পরিশুদ্ধতার প্রতীক নিমগাছ রোপণ করেছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষ রোপণের যে উদ্যোগ নিয়েছেন, সে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে।'
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমেল, সাহাব উদ্দিন, সহ-সম্পাদক আবু হোজাইফা সায়েম, মাহাবুবুল হাসান, সহনাট্য সম্পাদক ও হল সংসদের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেন, জাকির হোসেন এবং স্বজন
সরকার।