শিরোনামঃ

চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ২৫৮ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ড্রেস
চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ২৫৮ জনের বিরুদ্ধে মামলা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগ এনে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পৃথক দুই মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন নিহত কৃষ্ণ (৪৬), আজহারুল ইসলাম (৩৬) ও মো. সেলিম (৩৮)। বাকি ২৫৫ জন অজ্ঞাতনামা আসামি।

 

 

 

রবিবার (১০ মে) বিকেলে কালিয়াকৈর থানায় ফুলবাড়ীয়া এলাকার আবুবকর সিদ্দিক বাদী হয়ে নিহত তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করে মামলা করেন।

 

অপরদিকে ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আড়াইশ লোকের নামের কালিয়াকৈর থানায় মামলা করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, ফুলবাড়ীয়া বাগচালা এলাকার আবু বকরের বাড়িতে সংঘবদ্ধ চোর চক্র গরু চুরি করতে গেলে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দিলে তারা মারা যায়। তারা আন্তঃজেলা চোর এবং ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

 

 

 

ওসি আরো বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম বাদী হয়ে একটি এবং আবুবকর বাদী হয়ে আরেকটি মামলা করেছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।