রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি, অভিযোগ পরিবারের

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
রবিবার, ১৭ মে, ২০২৬

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিলসংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

 

রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

 

গুলিবিদ্ধ ব্যক্তির নাম আলী নুর ডাবলু (৪৮)। তিনি নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এতিম আলীর ছেলে। ডাবলু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত বলে তার আত্মীয়রা জানিয়েছে।

 

এ ছাড়া ডাবলু আইনমন্ত্রী আসাদুজ্জামানের চাচাতো ভাই বলে একটি সূত্র জানালেও কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এমন কোনো তথ্য তার জানা নেই।ওসি বলেন, ‘গুলির খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

 

চিকিৎসক ও স্বজনদের সূত্রে জানা যায়, ডাবলুর বাঁ হাতে পরপর তিনটি গুলি লাগে।

 

 

গুলিগুলো এখনো শরীরের ভেতরে রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণের প্রস্তুতি চলছে।’

আহতের স্বজনদের দাবি, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তারা জানান, ডাবলু সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত এবং খুলনা ও ঢাকায় তার অফিস রয়েছে। সম্প্রতি তার কাছে চাঁদা দাবি করা হয়।

 

 

দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় বাসার নিচে দাঁড়িয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

আহত ডাবলুর এক স্বজন বলেন, বাসায় গিয়ে চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা না দেওয়ার কারণেই তাকে গুলি করা হয়েছে।


More News Of This Category