শিরোনামঃ
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চাঁদাবাজির তথ্য জানলে ব্যবস্থা নেওয়া হবে : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৪৫ প্রকাশিত সময়:
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট ম্যাসেজ; কোনো ভাড়া বাড়বে না। যারা এভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ফৌজদারী অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

 

 

এ দিন নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি এন্ড বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

শেখ রবিউল আলম বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয়, বাজারে সংকট করার জন্য। এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি।

 

 

নিদিষ্ট সময়ে পণ্য খালাস না করে রেখে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটনার সম্ভাবনা আছে সেগুলো আমরা চিহ্নিত করে নির্দেশনা দিয়েছি। অবাধ ঈদ যাত্রা নিশ্চিতে গতবারের চেয়ে এবার সবাই বেশি তৎপর থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


More News Of This Category