সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চলতি মাসেই ফেনী-ঝিনাইদহে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স / ৩৩ প্রকাশিত সময়:
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

চলতি মাসের মধ্যেই ফেনী এবং ঝিনাইদহ জেলায় দুটি বড় ধরনের খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে পানিসম্পদ ব্যবস্থাপনা ও সারাদেশে খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ড. আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাধার খননের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।এই উদ্যোগের অংশ হিসেবে গত ১৬ মার্চ দিনাজপুরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ঐতিহাসিক মডেলকে অনুসরণ করেই এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

 

বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নদী ও খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন নদী বা খাল দখল করতে না পারে, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট ও কঠোর নির্দেশনা দিয়েছেন।এ ছাড়া সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১২০০ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

আঞ্চলিক ও আন্তর্জাতিক পানি বণ্টন ইস্যু নিয়ে মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কারিগরি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের পানিসম্পদ রক্ষা ও সেচ সুবিধা বৃদ্ধিতে সরকার দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের দিকে এগোচ্ছে বলে তিনি গণমাধ্যমকে অবহিত করেন।


More News Of This Category