চরভদ্রাসনে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্কুল ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চর সুলতানপুর আনোয়ারা-মান্নান বেগ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
আজ শনিবার (১৪ নভেম্বর) পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ দুটি উদ্যোগের মধ্য দিয়ে চরভদ্রাসন উপজেলার শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন সংযোজন হলো।