চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেট পল্লী বিদ্যুৎ অফিস ভবনের ছয় তলায় গুলজারে মদিনা হিফজুল কোরআন মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধর করে গুরতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মাদরাসার পরিচালক ও শিক্ষককে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে ভোরে গুলজারে মদিনা হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক আমান উল্লাহ (২৫) ওই শিক্ষার্থী পড়ায় অমনযোগী অজুহাতে মাথায়, হাতে, পায়ে, পিঠে ব্যাপক আঘাত করলে সে গুরতর আহত হয়। এসময় তার হাত ও পিঠ ফুলে জখম হয়ে গেলেও চিকিৎসা দেওয়া হয়নি।
এদিকে, বৃহস্পতিবার (৭ মে) তার মা ছেলেকে দেখতে গেলে সে কাঁদতে শুরু করে। পরে তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মাদরাসার শিক্ষক আমান উল্লাহ ও পরিচালক আশেকুর রহমানকে আসামি করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন।
থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের কাজ চলছে।
অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ অব্যা
হত রয়েছে।