মৌলভীবাজারের কমলঞ্জে পারিপরিক কলহে রমজান আলী (৪০) নামের এক যুবককে নিজ বাড়ির আড়া থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রমজান আলী বল্লরামপুর গ্রামের আনসার মিয়ার ছেলে। তার দুটি সন্তান রয়েছে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার স্বামী-স্ত্রী মধ্য ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন।
স্ত্রী মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে বিচারের ভয়ে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।স্ত্রীকে আঘাতের পর মানসিক ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।