শিরোনামঃ
মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গ্যাস-বিদ্যুৎ ঘাটতির সঙ্গে শ্রমিক আন্দোলনে স্থবির বরিশালের শিল্পখাত

নিজস্ব প্রতিনিধি / ৩৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি শ্রমিক আন্দোলনের কারণে বরিশালে শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, শ্রমিক অসন্তোষ ও অনিয়মিত উৎপাদনের কারণে একাধিক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

শিল্প উদ্যোক্তারা জানান, বরিশাল বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠিত বহু কারখানাই এখন বন্ধ হয়ে পড়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির পাশাপাশি শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন।
একাধিক শিল্পপ্রতিষ্ঠানের মালিক জানান, শ্রমিকদের হঠাৎ ধর্মঘট, উৎপাদন বন্ধ ও দাবি-দাওয়ার কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। এতে অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়েছে। কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই তাদের কারখানা রাজধানী ঢাকায় স্থানান্তর শুরু করেছে।

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মির্জা মোজাম্মেল হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতিতে বরিশালে নতুন শিল্প স্থাপনে উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন। শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট সমাধান না হলে শিল্প খাতের উন্নয়ন সম্ভব নয়।”

বিশ্লেষকরা মনে করছেন, শিল্পায়ন টিকিয়ে রাখতে শ্রমিক-মালিক সম্পর্কের ভারসাম্য, উৎপাদন নিরাপত্তা ও অবকাঠামোগত সহায়তা জোরদার করা জরুরি। এ ছাড়া জ্বালানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বরিশাল অঞ্চলে টেকসই শিল্প বিকাশ বাধাগ্রস্ত হতে থাকবে।


More News Of This Category