গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম নামে ৫ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছাবিহা উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে।স্থানীয়রা জানায়, সাবিহা খেলতে খেলতে রেললাইনের পাশে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে নিহত হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।