গাছ লাগান, পরিবেশ বাঁচান — শালিখায় গাছের চারা ও ডাস্টবিন বিতরণ
সুমন সাহা, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে উৎসাহিত করতে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গাছের চারা, বেড়া ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ২টি করে ডাস্টবিন বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি করে গাছের চারা ও সুরক্ষা বেড়া প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর হাসান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সাব্বির আহমেদ, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য জনাব মুন্সী মনিরুজ্জামান চকলেট, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব হোসেনে মোবারক এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিবৃতিতে বক্তারা বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ”—এই চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।