শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ মিয়া (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত এরশাদ মিয়া উপজেলার উদাখালী উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ মদনেরপাড়ায় কছিম খলিফার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি ধানবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

 

 

এতে মোটরসাইকেল আরোহী এরশাদ গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়কে বিক্ষোভ করেন। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তিনি আরো বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category