শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

খুলনায় আজ জামায়াত আমিরের জনসভা

অনলাইন ডেস্ক / ২৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ মঙ্গলবার খুলনা যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেল সাড়ে ৩টায় তিনি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যেই মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোর পৌঁছাবেন। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে তিনি সাতক্ষীরায় যাওয়ার পথে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভা এবং দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষণ দেবেন। সেখান থেকে তিনি দুপুর ২টায় খুলনায় পৌঁছাবেন।

বেলা সাড়ে ৩টার দিকে খুলনা সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে তিনি বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

খুলনার জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির ও জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।


More News Of This Category