শিরোনামঃ
ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কেশরহাটে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি / ৯২ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রাজশাহীর পবা উপজেলার কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) কেশরহাট পৌরসভার কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কেশরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও গণমানুষের নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেমউদ্দিন । কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুসবর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


More News Of This Category