ঢাকার কেরানীগঞ্জে এক দিনে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কারখানার শ্রমিক এবং অন্য দুজন অজ্ঞাতপরিচয় যুবক।
বুধবার (৪ নভেম্বর) পৃথক তিনটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মানিক (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আমিরাবাগ এলাকার একটি সিলভার কারখানায় কাজ করতেন।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেলে কাজে যাওয়ার পরে রাত ৩টার দিকে কারখানা থেকে মোবাইল ফোনে জানানো হয় মানিক অসুস্থ।
পরিবারের লোকজন দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেয়।
এ ছাড়া দুপুরে আটিবাজার খালের পুরাতন রায়েরচর ও বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরো দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া দুটি যুবকেরই বয়স আনুমানিক ১৫ থেকে ২২ বছর।
শ্মশান ঘাট থেকে উদ্ধার হওয়া যুবকটি পচাগলা। লাশটি ১৫-১৬ তিন আগের। পরনে ছিল লাল রঙের একটি শর্ট প্যান্ট এবং আটিবাজার এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের মরদহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।
এসব ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থা
নায় পৃথক মামলা হয়েছে।