শিরোনামঃ
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক / ৫৩ প্রকাশিত সময়:
রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা সরকারি ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

 

রবিবার (১ মার্চ) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, উপসাগরীয় এলাকায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চারজন বাংলাদেশি কর্মী আহত হন।

 

 

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন রবিবার (১ মার্চ) কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ড্রোন হামলায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

 

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

 

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে।

 

 

দেশটি তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।


More News Of This Category