কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মো. মোস্তফা কামাল (৩৮), মোজাম্মেল হক (৪৩) ও হযরত আলী (২৯)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের একটি দল ধর্মপুর এলাকায় জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক বিক্রির প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, মুঠোফোন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম কারাগারে
পাঠানো হবে।