কালীমা
জয়া সাহা
জয় কালীমা,
তুমি যে রানী মা।
দেখাও তোমার মহিমা,
ঘুচাও মনের কালিমা।
বন্দী করে কারাগার,
দূর করো অন্ধকার।
কৃপা করো মাগো,
দুঃখ দিও নাগো।
ক্ষমা করো করুণাময়ী,
তুমি যে মমতাময়ী।
পাপীদের দাও সাজা,
ছাড় পায় না যেন দুষ্টদের রাজা..
সত্য পথে সদাচার,
ঘুচাও যত অবিচার।
না করলে মাথা নত,
পাপ হয় অবিরত।
ডাকলে মাকে..
পাশে পাবে তাঁকে।
নেই কোন ভয়,
সর্বদাই জয়।