শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কালাইয়ে ৪৮৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৫২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উপহার সামগ্রী বিতরণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন উপজেলার ৪৮৫ জন দরিদ্র ও অসহায় মানুষ, যাদের জন্য ঈদের আনন্দ যেন কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন সেই উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার কেবল অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নেই বরং মানবিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকেও সমান গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

 

তিনি আরো বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সাম্যের, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধেরও শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের পাশাপাশি রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হয়, যাতে কোনো অসহায় মানুষ অভাব-অনটনের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সেই দায়বদ্ধতা থেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, যাতে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

 

তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, সমাজের প্রতিটি স্তর থেকে যেন মানবিকতা ও সহযোগিতার এই ধারা অব্যাহত থাকে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া বলেন, সরকারের এই উদ্যোগ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ত্রাণ বিতরণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, উপজেলার প্রকৃত অসহায়দের তালিকা যাচাই-বাছাই করে এই ৪৮৫ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ঈদ উপলক্ষে পর্যায়ক্রমে আরো সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।


More News Of This Category