শিরোনামঃ
রাজশাহীতে ফিরতি যাত্রা শুরু, যাত্রীদের উপচে পড়া ভিড় ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবেলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীন রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য সাংবাদিকদের ওপর হামলা বরদাস্ত করা হবে না : তথ্যমন্ত্রী ৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান সিরাজগঞ্জের খোকসাবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার: আধুনিক ফল-সবজি চাষের প্রশিক্ষণকেন্দ্র* বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী খেলাধুলার মাধ্যমে বিশ্বদরবারে দ্রুত পরিচিতি লাভ করা যায়: এমপি মিলন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

অনলাইন ডেক্স / ৪৪ প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারিয়েছে। বিচারবিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতিবিরোধী সংস্কার, ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো নিয়ে শেষ হয়েছে জাতীয় সংসদের সিদ্ধান্ত। গত শনিবার থেকে এই ২০ অধ্যাদেশ তার কার্যকারিতা হারিয়েছে।এর আগে শুক্রবার (১০ এপ্রিল) পাস হয় ২৪টি বিল, ৯ এপ্রিল ৩১টি, ৮ এপ্রিল ১৩টি, ৭ এপ্রিল ১৪টি, ৬ এপ্রিল ৭টি এবং ৫ এপ্রিল ২টি।

 

রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত ও জুলাই যোদ্ধাদের দায়মুক্তিসহ এই ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া চারটি পৃথক বিল পাসের মাধ্যমে বাতিল হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৭টি অধ্যাদেশ।

এই সংসদে বহুল আলোচিত গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন সংশোধন, তথ্য অধিকার ও পুলিশ কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের বাকি ১৩টি অধ্যাদেশ সংসদের অনুমোদন পায়নি।ফলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি কার্যকারিতা এখন আর নেই।

 

রহিতকরণ বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৭টি অধ্যাদেশে গৃহীত কার্যক্রমের সুরক্ষা দেওয়া হলেও গণভোট, দুদক, গুমসহ ১৩টি অধ্যাদেশের ক্ষেত্রে কোনো সুরাহা আসেনি।

উল্লেখ্য, সংসদ চলমান না থাকাকালে রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করেন, তা সংসদের অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা আছে। অন্যথায় অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যায়।


More News Of This Category