শিরোনামঃ
প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কারাগার থেকেই ভোট দিলেন যেসব ভিআইপি বন্দি

অনলাইন ডেস্ক / ৮০ প্রকাশিত সময়:
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের আওতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫ হাজার ৯৯০ জন নিবন্ধিত বন্দির মধ্যে ৪ হাজার ৬৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

একই সঙ্গে তারা দেশের চলমান সংস্কারবিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার এই বিশেষ ভোটগ্রহণ কার্যক্রমের শেষ দিন।

এদিন নিবন্ধিত বাকি ১ হাজার ৯২৩ জন বন্দিও ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে তাদের ভোটাধিকার বাতিল বলে গণ্য হবে।
এই ভোট কার্যক্রমে অংশ নিচ্ছেন কারাগারে আটক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দি। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৯ জন হাই-প্রোফাইল বন্দি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলক।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভিআইপি বন্দিদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং পাঁচজন সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন। ঢাকা বিভাগকে দুটি সাংগঠনিক ভাগে ভাগ করে এই ভোট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ তায়েফ উদ্দিন একটি গণমাধ্যমকে জানান, ঢাকা বিশেষ কেন্দ্রীয় কারাগারে মোট নিবন্ধিত ভোটার ৮৯ জন।

পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তরিত ১৩ জনকে যুক্ত করে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১০২ জনে। এর মধ্যে ইতিমধ্যে ভোট দিয়েছেন ৫৫ জন—যাদের মধ্যে ৪৩ জন সাধারণ কয়েদি এবং ১২ জন শ্রেণিপ্রাপ্ত ও বিশেষ বন্দি।
তিনি আরো জানান, এই ১২ জন বিশেষ বন্দির মধ্যে তিনজন রাজনৈতিক বন্দি এবং ৯ জন সাবেক সরকারি কর্মকর্তা। রাজনৈতিক বন্দিদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক মন্ত্রী রয়েছেন।


More News Of This Category