অপেক্ষার পালা শেষে মাঠে গড়িয়েছে এবিজি ইউনিভার্সিটি কাপ।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে টসের মুহূর্ত। ছবি: মীর ফরিদ
উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ২ উইকেটে ১২ রান তুলেছে এআইইউবি।