শিরোনামঃ
প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এনসিপির এমপিকে কেন অবরুদ্ধ করা হলো

অনলাইন ডেস্ক / ৬৮ প্রকাশিত সময়:
বুধবার, ৪ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধের ২ ঘণ্টা পর এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

 

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

 

অনুষ্ঠানের আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এমপি আল আমিন বিকেএমইএর সভাপতিকে ফ্যাসিস্টের দোসর মন্তব্য করায় ক্ষিপ্ত হয়ে যান অনুষ্ঠানে থাকা রপ্তানিমুখী পোশাক কারখানার ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা এমপি আলামিনকে ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে বিকেএমইএ ও বিসিক শিল্প মালিক সমিতিসহ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বের সহযোগিতায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, একটি ইফতার মাহফিলে এমন মন্তব্য করায় উপস্থিত ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন এবং অনুষ্ঠান ত্যাগ করেন। পরে পুলিশ এলে বিকেএমইএর ভাইস প্রেসিডেন্টের উপস্থিতিতে ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় এমপি নিরাপদে চলে যান ৷

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি শান্ত রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে এবং রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

 

এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে এমপি আলামিন বলেন, আমি এ নিয়ে কোনো দুঃখ প্রকাশ করব না।


More News Of This Category