শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা

অনলাইন ডেস্ক / ৫১ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে পবিত্র রমজান মাসের প্রথম ইফতার করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানার এতিমদের শিক্ষার্থীদের সঙ্গে তারা ইফতার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিমদের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

প্রতি বছর প্রথম রমজানে এতিম, উলামা-মাশায়েকদের নিয়ে বিএনপি সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা ইফতার করতেন।
মাদরাসাটি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের এলাকার। এই আসনের কড়াইল বস্তি ও ভাসানটেকের ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।


More News Of This Category