বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪০ প্রকাশিত সময়:
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহি না থাকে।

শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে।’
তিনি বলেন, ‘একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও অনেকে গোপনে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা দেয়। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সব ধরনের সংবাদ আমাদের কাছে আছে।

সরকার কিভাবে পরিচালনা করতে হয়, তা তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কিছু সমস্যা থাকে, তাহলে আমরা তা চিহ্নিত করব এবং গণমাধ্যমের মাধ্যমেই দেশবাসীর কাছে তা পরিষ্কার করব।’
তিনি আরো বলেন, ‘জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ।’

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এবারের জাতীয় নির্বাচনে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে।

লক্ষ্য করেছি বিনা কারণে, বিনা প্রয়োজনে ভোটের পরিবেশ নষ্ট হয়েছে। কেন, কী কারণে নষ্ট হয়েছে সে বিষয়ে আমরা একটি তদন্তের উদ্যোগ নেব। কেননা ভবিষ্যতে সব সময় আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচন চাই।’


More News Of This Category