শিরোনামঃ
প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

উপকূলীয় এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে

অনলাইন ডেস্ক / ৩৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে বাংলাদেশ কোস্ট গার্ড সম্পূর্ণ প্রস্তুত। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে ইতিমধ্যে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, কোস্ট গার্ডের কার্যকর প্রস্তুতির মাধ্যমে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

আজ শুক্রবার বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ও কাচিয়া কন্টিনজেন্টের মধ্যবর্তী ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, ভোলা জেলার সর্বত্র কোস্ট গার্ডের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারছে যে, তাদের পাশে কোস্ট গার্ড সদস্যরা রয়েছে। এতে ভোটাররা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো দুষ্কৃতকারী বা নাশকতাকারী তৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কেউ ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে না পারে।

আরো পড়ুন
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী

তিনি জানান, আসন্ন নির্বাচনে কোস্ট গার্ড আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে। নিরাপত্তা নজরদারিতে ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি ভোলার দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা ও যোগাযোগ নিশ্চিত করতে দ্রুতগামী বোট ও লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ কোস্ট গার্ড নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের জান-মাল ও ভোটাধিকার নিশ্চিত করতে কোস্ট গার্ড তার পেশাদারির সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩,৫০০ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাসমূহে মোতায়েন থাকবে। এসব প্লাটুন স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলসমূহের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।


More News Of This Category