ঈদুল আজহার আনন্দ যেন আরো বাড়িয়ে দিল বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্র। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকসহ আরো তিন দেশের তিন প্রবাসী জিতেছেন ২৫ হাজার দিরহাম করে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত এক পাকিস্তানি সাইট সুপারভাইজার, বন্ধুদের সঙ্গে মিলে টিকিট কেনা এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক এবং ছুটিতে দেশে গিয়ে সুখবর পাওয়া এক ভারতীয় প্রবাসী—তারা ছিলেন মে ২০২৬-এর বিগ টিকিটের তৃতীয় সাপ্তাহিক ই-ড্রতে ২৫ হাজার দিরহাম করে জেতা চার বিজয়ী।
ঈদুল আজহার দিন অনুষ্ঠিত এই ড্রতে কাতারপ্রবাসী এক ফিলিপিনো নাগরিকও বিজয়ী হয়েছেন। চারজনই অনলাইনে ড্র নম্বর ২৮৭-এর টিকিট কিনেছিলেন।
তিন দশকের অপেক্ষার পর জয়
পাকিস্তানের নাগরিক ৪৮ বছর বয়সী মুহাম্মদ আনোয়ার উল হক ৩০ বছর ধরে শারজাহে বসবাস করছেন এবং সাইট সুপারভাইজার হিসেবে কাজ করছেন।তিনি গত দুই দশক ধরে প্রতি মাসে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন। কর্মস্থলের আরো ১০ সহকর্মীর সঙ্গে মিলে তিনি এই টিকিট কিনতেন। তাদের বিশ্বাস ছিল, একদিন না একদিন ভাগ্য বদলাবেই।
অবশেষে যখন বিজয়ীর ফোনকল আসে, তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘আলহামদুলিল্লাহ।
’
বর্তমানে তিনি ইউএইতে পরিবারের সঙ্গে এই আনন্দ উদযাপন করছেন। পুরস্কারের অর্থ কিভাবে ব্যয় করবেন, তা এখনো ঠিক করেননি। তবে একটি বিষয়ে তিনি নিশ্চিত—তিনি বিগ টিকিট কেনা বন্ধ করছেন না।
তিনি বলেন, ‘আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ধন্যবাদ, বিগ টিকিট।অন্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে একবার হলেও চেষ্টা করা উচিত। ভবিষ্যতের জন্য চেষ্টা করুন।’
সীমানা পেরিয়ে বহুদূর
বাংলাদেশি নির্মাণ শ্রমিক মোহন মিয়ার বয়স ২৯। তিন বছর ধরে তিনি ইউএইতে কাজ করছেন। পরিবার এখনো বাংলাদেশেই রয়েছে। তিনিও ১০ বন্ধুর একটি দলের সঙ্গে মিলে নিয়মিত টিকিট কিনতেন। তাদের সবারই বিশ্বাস ছিল, একদিন ভাগ্য তাদের দিকেও ফিরবে।
বিজয়ীর ফোন পাওয়ার মুহূর্তটি তার কাছে ছিল অবিশ্বাস্য। কঠোর পরিশ্রমী জীবন থেকে উঠে আসা মোহন মনে করেন, এই জয় তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়।
তিনি জানান, তার প্রধান লক্ষ্য পরিবারের জীবনমান উন্নত করা এবং দেশে থাকা স্বজনদের সহায়তা করা।
পাকিস্তানি বিজয়ীর মতো তিনিও বিগ টিকিট কেনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তার ভাষায়, ধারাবাহিক চেষ্টাই সাফল্যের চাবিকাঠি।
ছুটির মধ্যেই সুখবর
ইউএইপ্রবাসী ভারতীয় নাগরিক আরিপুরাথ শানাভাস আবদুলরহিমান ভারতে ছুটি কাটাতে গিয়ে জানতে পারেন যে তিনি বিজয়ী হয়েছেন। ফলে তার ছুটি আরও স্মরণীয় হয়ে ওঠে।
তিনি অনলাইনে ২৮৭-২৩৩৯০৬ নম্বর টিকিট কিনেছিলেন। দীর্ঘদিন ইউএইতে বসবাসরত সৌভাগ্যবান প্রবাসীদের তালিকায় এবার যুক্ত হলো তার নামও।
কাতার থেকেও বিজয়ী
চার বিজয়ীর তালিকা সম্পূর্ণ করেছেন কাতারপ্রবাসী ফিলিপিনো নাগরিক জোয়েল বাতাও। তিনি অনলাইনে ২৮৭-৩৮৯০৬৩ নম্বর টিকিট কিনেছিলেন।
প্রতিবেদনে আরো বলা হয়, বিগ টিকিট কর্তৃপক্ষ এখনো তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।