পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭-২৩ মার্চ সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও ঈদের দিন ছাড়া দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যাতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে।
ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সোমবার (৯ মার্চ) এ বিষয়ে আদেশ জারি করে সংস্থাটি।
এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর অনুরোধে কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
প্রতিবছরই ঈদের দিন ছাড়া সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখা হয়।