শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তায় কঠোর নজরদারিতে নৌ পুলিশ

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌ পথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে নৌ পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত যাত্রী পরিবহন, চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে বিশেষ নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা এবং নৌ ট্রাফিক ব্যবস্থাপনা’ শীর্ষক এক মতবিনিময়সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

 

সভায় নৌ পথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পণ্য ও পশুবাহী যানবাহনের নিরাপত্তা, নৌঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ঈদে লঞ্চ, স্পিডবোট ও বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণ, নদীতীরবর্তী কোরবানির পশুর হাটের নিরাপত্তা এবং পশুর চামড়া পরিবহন সংক্রান্ত বিষয়গুলোও গুরুত্ব পায়।

 

 

সভায় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে নৌপথ ব্যবহারকারী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে নৌ পুলিশ মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে লঞ্চ ও নৌযানে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ করা, আবহাওয়ার পূর্বাভাস মেনে নৌযান পরিচালনা, নৌপথে টহল জোরদার এবং নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও যাত্রী ওঠানামা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, আসন্ন ঈদ উপলক্ষে নৌপথে যাত্রী ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে নৌ পুলিশ। তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়ার পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকার আহ্বান জানান।তিনি আরো বলেন, নৌপথ নিরাপদ রাখতে নৌ পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সরাসরি মাঠে থেকে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নদীতে ত্রুটিযুক্ত নৌযান চলাচল ঠেকাতে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনাও দেন তিনি।

 

মতবিনিময় সভায় নৌপথ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপাররা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন

 


More News Of This Category