শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে দিলেন মা

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ওসমান মোল্লাকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে ভুক্তভোগীর মা মোসা. শাহীনুর বেগম থানায় অভিযোগ করার পর দুপুরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

 

আটক ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়শিতলা) গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্র জানায়, মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে একাধিকবার আত্মীয়-স্বজনদের কাছে গেলেও কোনো কাজ হয়নি।

 

 

তাই আজ দুপুরে অভিযোগ করেন মা শাহীনুর বেগম। তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক বিচার চান।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার শারীরিক সমস্যা থাকার সুযোগে আমার মেয়ের সর্বনাশ করেছেন আমার স্বামী। গত দুই বছর ধরে তিনি আমার মেয়েকে ধর্ষণ করে আসছেন।

 

 

প্রথম দিকে ধর্ষণের কথা বিশ্বাস হয়নি। কিন্তু একাধিকবার আমার সামনে এসব কাণ্ড ঘটিয়েছেন। আমার কাছে একাধিকবার শুধরানোর সুযোগ চেয়েছেন, কিন্তু বারবার একই কাণ্ড ঘটিয়ে চলছেন। তাদের স্বজনদের কাছে বিচার চেয়েও বিচার পাইনি।

আমি আমার স্বামীর দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন পৃথিবীর কোনো বাবা এমন ঘৃণ্য কাজ না করেন।’

এদিকে মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন ওসমান মোল্লা।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে ভুক্তভোগী কিশোরী এবং তার মা জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো জানান, ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


More News Of This Category