বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গ্রীষ্মকালীন সভায় যোগ দিতে আগামী শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আগামী ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের গ্রীষ্মকালীন সভা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে জানা গেছে।
সেখানে অবস্থানকালে অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে। এ ছাড়া বেশ কয়েকটি দেশ থেকে আগত নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবেন অর্থমন্ত্রী।
বৈঠকগুলোতে জ্বালানি তেল, বাজেট সহায়তা, বিনিয়োগসহ বিশ্বের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ব্যক্তিগত কর্মকর্তা ড. আসিফ ইকবাল।
সভা শেষে আগামী ১৯ এপ্রিল দেশে ফিরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।