দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইনের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে।
শনিবার (৬ জুন) ভোরের দিকে ঘাসুড়িয়া সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশ-ইনের বিষয়টি টের পেয়ে বিজিবি শক্তিশালী অবস্থান নেয়।
ফলে পুশ-ইন চেষ্টা পণ্ড হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। তিনি জানান, ভারত থেকে অবৈধপথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি টহল বৃদ্ধি করেছে।
তিনি বলেন, অরক্ষিত সীমান্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি নজরদারি করছে।
এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :