শিরোনামঃ

সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

অনলাইন ড্রেস
সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা।

 

বুধবার সকাল সাড়ে ৮টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনাগাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 

 

এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. আল আমিন। ঈদের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কোরবানির পশু জবাই করা হয়।

নামাজ শেষে সৈয়দ আলম সান্তি জানান, আমরা দুই শ বছরের বেশি সময় ধরে চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি।কারো অনুসরণ নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজায়ী দরবার শরিফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।