শিরোনামঃ

সাত লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ : শিল্পমন্ত্রী

অনলাইন ডেক্স
সাত লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ : শিল্পমন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সারের উৎপাদন ঘাটতি মেটাতে সরকার সাত লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী জানান, বিশ্বে চলমান বিভিন্ন যুদ্ধের প্রেক্ষাপটে সবগুলো ইউরিয়া সার কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে বর্তমানে কেবল ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কম্পানি উৎপাদনে রয়েছে।

এই ঘাটতি মোকাবেলায় সরকার সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন-সাবিক (এসএবিআইসি) থেকে ২ লাখ মেট্রিক টন এবং সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ১ লাখ মেট্রিক টন ইউরিয়া আমদানির প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে আরো ৪ লাখ মেট্রিক টন সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

টিএসপি ও ডিএপি সারের বিষয়ে মন্ত্রী বলেন, টিএসপি ও ডিএপি সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে কাঁচামাল হিসেবে রক ফসফেট, ফসফরিক এসিড ও সালফার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এ জন্য টেন্ডারের পাশাপাশি উৎপাদনকারী দেশ মরক্কো, জর্দান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, চীন ও মালয়েশিয়া হতে জিটুজি চুক্তির মাধ্যমে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।