|
Getting your Trinity Audio player ready...
|

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার আব্দুস সামাদ জানান, বুধবার ভোরে গুলিবিদ্ধ মহিউদ্দিন ও শাহীনকে গাড়িতে করে এনে কে বা কাহারা নলতা চৌমুহুনী এলাকায় ফেলে রেখে যায়। তিনি তাদের দেখতে পেয়ে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মহিউদ্দীন গাজীর ছোট ভাই ইসরাত গাজী জানান, চার মাস আগে মহিউদ্দিন ও এক বছর আগে শাহীন ভারতের তামিলনাড়ুতে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েকদিন আগে তারা ফোনে জানান দালালের মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসবে। বুধবার ভোরে একটি মাইক্রোতে করে তাদের নলতা হাসপাতাল এলাকায় রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহীন গাজী জানান, দালালের মাধ্যমে ভারত থেকে তারা বাড়ি আসছিলেন। মঙ্গলবার রাতে তাদের সীমান্তের পাটবাগানে নামিয়ে দিয়েছিল। এরপর তারা গুলিবিদ্ধ হয়। তারা আর কিছু জানেন না। তবে তারা ধারণা করছেন কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :