শিরোনামঃ

সাটুরিয়ায় ছেলেসহ গ্রেপ্তার বিএনপি নেতা

অনলাইন ড্রেস
সাটুরিয়ায় ছেলেসহ গ্রেপ্তার বিএনপি নেতা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছোট ভাইকে মারধরের মামলায় সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

 

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ মে জমির সীমানার ভেতর বিল্ডিংয়ের সানসেড দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রব ও ছোট ভাই নুরুল আমিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের এক পর্যায়ে নুরুল আমিন ও তার স্ত্রী ফারহানা বেগমকে মারধর করা হয়। মারপিটে নুরুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

এ ঘটনায় নুরুল আমিনের স্ত্রী বাদী হয়ে সাটুরিয়া থানায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, ‘আব্দুর রব উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে আমার কাছেও লিখিত অভিযোগ করেছে তার পরিবার।’

 

সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।