শিরোনামঃ

সদরপুরে অবৈধ বালু উত্তোলনে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস

admin5
সদরপুরে অবৈধ বালু উত্তোলনে ব্যবসায়ীকে জরিমানা, ড্রেজার পাইপ ধ্বংস
Getting your Trinity Audio player ready...

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের পূর্ব জরিপেরডাঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে চরবিষ্ণপুর ইউনিয়নের পূর্ব জরিপের ডাঙ্গী এলাকার বাসিন্দা আরিফ মুন্সীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপ ধ্বংস করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এ ছাড়া অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ‘খাল, নদী ও কোল রক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।