শিরোনামঃ

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

অনলাইন ড্রেস
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্ঠে খলিলুর রহমান (৩৯) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার সময় এই ঘটনা ঘটে।

 

 

খলিলুর রহমান উপজেলা বহড়াতৈল গ্রামের মৃত আলম মিয়ার ছেলে এবং বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

খলিলুর রহমানের ফুফাতো ভাই মফিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে বাড়িতে রেফ্রিজারেটরে (ফ্রিজে) বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় খলিলুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খলিলুর রহমানের সহকর্মী বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘শিক্ষক হিসেবে খলিলুর রহমান যেমন ভালো ছিলেন, মানুষ হিসেবেও ছিলেন অমায়িক।

 

 

শিক্ষার্থীদের কাছে তিনি খু্বই প্রিয় ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।