শিরোনামঃ

লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

অনলাইন ডেক্স
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে মাটি খননের অভিযোগে এক ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবীর হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এনএবি ভাটার মালিকের ছোট ভাই মো. আবাদান আলীর (৪১) বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

স্থানীয় সূত্র জানা যায়, এনএবি ভাটার মালিক মো. আজাদ হোসেন দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ভাটার পাশে অবৈধভাবে মাটি খনন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ অভিযান চালায়।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “লালপুরে কোনো অবৈধ কার্যক্রম চলতে দেওয়া হবে না।অবৈধ মাটি খনন, ইমো হ্যাকিং ও মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।’

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।