শিরোনামঃ

রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

admin
রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
Getting your Trinity Audio player ready...

বছর ঘুরে আবারও সন্নিকটে চলে এসেছে রমজান মাস। নির্বাচনের পরপরই শুরু হতে যাচ্ছে রোজা। এ উপলক্ষে দেশব্যাপী ট্রাকে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

এতে বলা হয়, ভর্তুকি মূল্যে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করবে টিসিবি।

ট্রাকলেসেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।