শিরোনামঃ

রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত
Getting your Trinity Audio player ready...

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এ জামাতে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি মহোদয় এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ সম্মানিত নাগরিক ও মুসল্লীবৃন্দ।

নামাজ শেষে রাসিক প্রশাসক মহোদয় মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশ, জাতি ও মহানগরবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।