|
Getting your Trinity Audio player ready...
|

মাগুরা জেলা গোয়েন্দা (ডিবি) ওসি মুন্সী রাসেল হোসেনের টিম নিয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের ৩ লাখ টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল সহ ০৩ জন আসামী গ্রেফতার।
মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেন, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় মুন্সী রাসেল হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মাগুরা এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে গত রাত শনিবার আনুমানিক ২:৩০ ঘটিকায় ঢাকা রোড এলাকা থেকে ঝিনাইদহ জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৩টি মামলার আসামি দিপ্ত কুমার বিশ্বাস (৩০)-সহ মোট ৩ জনকে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে ৩০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীগণ:
দিপ্ত কুমার বিশ্বাস (৩০), পিতা- মৃত দয়াল চন্দ্র বিশ্বাস, সাং- চাপড়ী, থানা ও জেলা- ঝিনাইদহ; মোঃ নাহিদ হাসান সবুজ (২৫), পিতা- মোঃ আবু জাফর বিশ্বাস, সাং- আড়ুয়াকান্দি, থানা ও জেলা- ঝিনাইদহ; তমা (২৬), পিতা- মোঃ হামিদ মিয়া, সাং- চাপড়ী, থানা ও জেলা- ঝিনাইদহ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত গ্রহণপূর্বক মামলা রুজু করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :