শিরোনামঃ

মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক

আকাশ বিশ্বাস স্পেশাল রিপোর্টার বাংলাদেশ।
মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক

 

আকাশ বিশ্বাস স্পেশাল রিপোর্টার বাংলাদেশ।

 

মহম্মদপুর উপজেলার কুমরুল এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ মোঃ বিল্লাল কাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত বিল্লাল কাজী কুমরুল গ্রামের মৃত আক্তার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৫/০৬/ ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে বাবুখালী পুলিশ ক্যাম্পের এসআই রাজ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কুমরুল বাজার অতিক্রম করে নাগড়ীপাড়া ব্রিজের সন্নিকটে বিল্লাল কাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এসআই রাজ বাদি হয়ে উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।