শিরোনামঃ
স্বপ্ন ছুঁতে পেরেছি : নুরুননাহার নিম্নি সব শ্রেণির মানুষকে বাজেট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে : অর্থমন্ত্রী সীমান্তের লাইট বন্ধই পুশ ইনের বড় সিগন্যাল—মনে করে বিজিবি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ বোয়ালমারী উপজেলা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু খুলনা সিটি মেডিক্যালে আগুন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে চলছে কাজ পশ্চিম তীরে অভিযান অব্যাহত, গ্রেপ্তার-ভাঙচুর ও হামলার অভিযোগ ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক / ৬৬ প্রকাশিত সময়:
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন জেলা সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছেন বিএনপি নেতারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম বলেন, তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামী ২৭ জানুয়ারি তিনি ময়মনসিংহে আসছেন। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। এ সময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান।

১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা চেয়ারম্যানকে বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা চাইছি সার্কিট হাউসে একটি ঐতিহাসিক জনসভা করার, যেটা বিগত সময়ে এই মাঠের সব রেকর্ড ভঙ্গ হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২০ জুলাই সর্বশেষ ময়মনসিংহ এসেছিলেন তারেক রহমান।

ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় যান।


More News Of This Category