শিরোনামঃ

বোয়ালমারী উপজেলা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি:
বোয়ালমারী উপজেলা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বোয়ালমারী উপজেলা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (প্রায় ৭৫) মারা গেছেন। আজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১০ জুন স্থানীয় লোকজন পেটে ব্যথাজনিত অসুস্থতায় ভুগতে থাকা এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বোয়ালমারী থানা পুলিশকে অবহিত করলে এসআই মো. আহাদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।