শিরোনামঃ

বিশ্বের সবচেয়ে বড় বই রপ্তানিকারক হওয়ার সুযোগ আছে আমাদের : শিক্ষামন্ত্রী

অনলাইন ড্রেস
বিশ্বের সবচেয়ে বড় বই রপ্তানিকারক হওয়ার সুযোগ আছে আমাদের : শিক্ষামন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে অনেক কম মূল্যে উন্নত মানের বই ছাপানোর সক্ষমতা আছে জানিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, বিশ্বে সবচেয়ে বড় পুস্তক রপ্তানিকারক দেশ হওয়ার সুযোগ আমাদের রয়েছে।

 

শুক্রবার (৮ মে) বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত ‘সমাজ জাগরণে প্রকাশক ও বিক্রেতাদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, প্রকাশনা ব্যবসা হচ্ছে একটি প্রাচীনতম সম্মানজনক ব্যবসা। যারা প্রকাশনা ব্যবসার সঙ্গে জড়িত তারা অত্যন্ত সম্মানিত।

 

 

কারণ, তাদের প্রকাশিত বইয়ের মাধ্যমে তারা সমাজ ও জাতিকে শিক্ষিত করে।

তিনি বলেন, এ দেশে প্রকাশিত বই-পুস্তক রপ্তানিযোগ্য পণ্য হতে পারে। কারণ, উন্নত বিশ্বে যেসব বই বিক্রি হয়, সেগুলোর অনেক দাম। কিন্তু আমাদের অনেক কম মূল্যে উন্নত মানের বই ছাপানোর সক্ষমতা আছে।

 

 

বিশ্বের অন্যান্য দেশ আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে না। তাই বিশ্বে সবচেয়ে বড় পুস্তক রপ্তানিকারক দেশ হওয়ার সুযোগ আমাদের রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি উদ্যোগী ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।