শিরোনামঃ

বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি

অনলাইন ড্রেস
বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পুশইন ঠেকাতে বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতীয় নাগরিকদের বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশইন করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

বিজিবি পুশইন ঠেকাতে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কঠোর পদক্ষেপ ও টহল জোড়দার গ্রহণ করেছে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এখনো পর্যন্ত পুশইন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার মাইকিং করাসহ সীমান্ত এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে দিনে রাতে সব টহল ও জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, যেন এই ধরনের ঘটনা ঘটলে বিজিবি তাৎক্ষণিক তথ্য পেতে পারে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।